1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংস্কার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়-মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সংস্কার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়-মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“দেশের জনগণ চায় আগে সংস্কার, পরে নির্বাচন। শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না”—এ কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

শুক্রবার (১৮ এপ্রিল) বাদ মাগরিব নগর কার্যালয়ে নতুন সেশনের দায়িত্ব হস্তান্তর সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অন্যান্য রাজনৈতিক দলও সংস্কারের পূর্বে নির্বাচন চায় না। জনগণের চাওয়া হলো—একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন। আগে সংস্কারের পূর্ণাঙ্গ সমাপ্তি ঘটাতে হবে।”

তিনি বলেন, “নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সাধন সম্ভব নয়। সংবিধান ও নির্বাচন প্রক্রিয়ায় মৌলিক সংস্কার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান এবং মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক সাইয়্যেদ রিদওয়ান।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “যদি সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন থাকে, তবে ফ্যাসিবাদ ও তাদের দোসর নব্য উত্তরসূরীদের নির্বাচনে নিষিদ্ধ করতে হবে। শুধু ‘নির্বাচন নির্বাচন’ বলে বাড়াবাড়ি করা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান শুধু নির্বাচন নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের দাবিতে হয়েছিল। যারা এখন নির্বাচনের নামে হট্টগোল করছে, তারা ভারতের প্রেসক্রিপশনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত এবং ভারতকে খুশি করতেই ব্যস্ত।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট