1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পতিত ফ্যাসিষ্ট সরকারের কোনো পায়তারা সফল হতে দেওয়া যাবে না : মনির কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

পতিত ফ্যাসিষ্ট সরকারের কোনো পায়তারা সফল হতে দেওয়া যাবে না : মনির কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, পতিত ফ্যাসিষ্ট সরকার বিভিন্ন উঁকি ঝুঁকি মারছে, আবার বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ঢোকার জন্য, কিন্তু আমরা সবাই এক আছি পতিত ফ্যাসিষ্ট সরকারের কোনো পায়তারা সফল হতে দেওয়া যাবে না।

শুক্রবার (২১শে মার্চ) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে সর্বস্তরের মানুষের জন্য ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি আমরা সবাই এক আছি, একজন আরেকজন থেকে আলাদা না আমরা একত্রে দেশবিরোধী সমস্ত চক্রান্তেকে প্রতিহত করব।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিব বলেন, সামনের নির্বাচন আসবে বাংলার মানুষের সামনে ব্যালট পেপার আসবে নৌকা আর আওয়ামীলীগ থাকবে না।

জুনায়েদ আল হাবিব আরো বলেন, ৫ই মের গণহত্যা, জুলাই আগস্ট এর হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে না।

এসময় জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি এর জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু।

হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফয়সাল হাবিবি, মাওলানা শাহজাহান শিবলী,মাওলানা হাবিবুল্লাহ হাবিব মাওলানা ফেরদৌসুর রহমান, মাওলানা আহমাদুল্লাহ ফুয়াদ কামাল উদ্দিন দয়েমি, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট