1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম হাবিবুর রহমান হবি (৩২)। তিনি কাঁচপুর ইউনিয়নের খাসপাড়া এলাকার মান্নান মিয়ার ছেলে এবং সেনপাড়া এলাকার ইলিয়াস মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় নতুন ভাড়া বাসায় বৈদ্যুতিক পাখায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাবিবুর রহমান। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। পরে, বুধবার (১২ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়ে তারা অবগত আছেন, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট