1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিধবা নারীর ভিটেবাড়ি দখল, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বিধবা নারীর ভিটেবাড়ি দখল, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলার এক বিধবা নারীর ভিটেবাড়ি দখল করে তাকে উচ্ছেদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তারই ভাই ও পরিবারের বিরুদ্ধে। শনিবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলেন বন্দর একরামপুর এলাকার মৃত ফজলুর রহমান কাজীর কণ্যা বিলকিস বেগম শিউলি। এ সময় তিনি এর প্রতিকার চান।

বর্তমানে ভুক্তভোগী ও তার একমাত্র ছেলেকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই নারী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী শিউলি জানান, বন্দর একরামপুর এলাকার কাজী বাড়িতে পৈতৃক সূত্রে অর্ধ শতাংশ জমিতে পান শিউলী বেগম। সে জমিতে ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। স্বামীর মৃত্যুর পর ভুক্তভোগীর নিজের ভাই, ভাইয়ের স্ত্রী ও ছেলেরা বাড়ির সামনে দেয়াল টেনে যাওয়া আসার রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে তার ভিটেবাড়ি দখল করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিউলি বন্দর থানায় জিডি করলেও পুলিশ প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পান নি। বরং তদন্ত কর্মকর্তা বিবাদীদের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার।

পাশাপাশি ভাইয়ের পরিবারের লোকজন মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি সহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিধবা নারী শিউলি। এ অবস্থায় নিজের ভিটেবাড়ি ফিরে পাওয়া সহ মিথ্যা মামলার হয়রানি থেকে রেহাই পেতে সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট