1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে জমে উঠেছে হোসিয়ারি মালিক সমিতির নির্বাচন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা

নারায়ণগঞ্জে জমে উঠেছে হোসিয়ারি মালিক সমিতির নির্বাচন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ হোসিয়ারী শিল্পের নতুন দিনের পরিবর্তনের সূচনা চাই এ শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের (২০২৫-২০২৭) নিবার্চনে স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেল এর সাধারণ গ্রুপের পরিচালক ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা নয়া মাটি এলাকায় ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া ও ভোট চাইলেন তাদের নির্বাচনি প্রচারনায়। বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) সকালে উপরোক্ত প্যানেলের প্রার্থীরা নিজেদের পরিচিতি তুলে ধরে হোসিয়ারী মালিক দের কাছে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী ও রিয়া হোসিয়ারীর স্বত্বাধিকারী হাজ্বী মোঃ মোক্তার হোসেন প্রচারনা শেষে গণমাধ্যম কে বলেন আমি দীর্ঘদিন যাবদ হোসিয়ারী শিল্পের সাথে যুক্ত থেকে ব্যাবসা পরিচালনা করছি। এবারই প্রথম এ নির্বাচনে দাড়িয়েছি স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের প্যানেলে।

মোক্তার হোসেন আরও বলেন আমাদের উদ্দেশ্য হলো ব্যাবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের কে সহোযগিতা করা। প্রচারনা চালাতে গিয়ে হোসিয়ারী মালিকদের ভালো সাড়া পেয়েছি। আমি আশাবাদী নির্বাচনে মালিকরা একটা পরিবর্তনের জন্য তাদের পছন্দের প্যানেল কে নির্বাচিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট