1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাঁচপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় নারী নিহত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

কাঁচপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ি বিসিক এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোসা. আঞ্জুমান বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুমান বেগম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী। তিনি ঢাকার রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কাজের সন্ধানে সেদিন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, “রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস আঞ্জুমান বেগমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করেছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট