1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিকদের বোঝান, বিদেশিদের হাতে যেন ব্যবসাটা চলে না যায়: হাতেম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির

শ্রমিকদের বোঝান, বিদেশিদের হাতে যেন ব্যবসাটা চলে না যায়: হাতেম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিদেশিদের হাতে যেন ব্যবসা চলে না যায়, সেজন্য শ্রমিকদের বোঝাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিকেএমইএর ভবনে সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

হাতেম বলেন, একটি ঘটনা আমরা দেখছি। একটা দাবি মেনে নেওয়া হলে তারা আরও কিছু অযৌক্তিক দাবি নিয়ে আসে।

আমি শ্রমিক নেতাদের বলব, আপনারা শ্রমিকদের বোঝান। বিদেশিদের হাতে এই ব্যবসাটা যেন চলে না যায়।

আশির দশকে শ্রীলংকায় অসন্তোষের কারণেই এই ইন্ডাস্ট্রি আমাদের দেশে এসেছিল।
তিনি আরও বলেন, ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দাবি আদায় হবে না।

ফ্যাক্টরি চালু রেখেই আলোচনার টেবিলে বসে আমরা এর সমাধান করতে চাই। আমি আশা করব, শ্রমিক নেতারা আমাদের পাশে থাকবেন, তাদের নিয়েই আমরা এগুলোর সমাধান করবো।
তিনি জানান, সোমবার সকালে একজন চীনা বায়ার এসেছিলেন। তিনি বলেছেন, চলমান পরিস্থিতি বজায় থাকলে তারা অর্ডার সরিয়ে নিয়ে অন্যত্র চলে যাবে। শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। এটা পর্যায়ক্রমিক ভাবে হবে। কয়েকদিন আগে মজুরি কাঠামো দেওয়া হয়েছে। অনেক কারখানা সেটাই দিতে পারছে না।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তরিকুল আলম, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সেনাবাহিনীর নারায়ণগঞ্জ জেলার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আতিক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিকেএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুজ্জামান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট