1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় কাইল্লা ফয়েজ বাহিনীর বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ফতুল্লায় কাইল্লা ফয়েজ বাহিনীর বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার লামাপাড়ায় পারিবারিক শত্রুতার জর ধর সন্ত্রাসী কাইল্লা ফয়েজ বাহিনীর বিরুদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বুধবার (২৮ আগস্ট) সকালে সন্ত্রাসী ফয়েজ বাহিনীর হাতে একই পরিবারের ২ নারীক শ্লীলতাহানিসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভোক্তভোগী নূর নাহার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার ফয়েজ, আমিনুল হক হইক্কা, আব্দুল ওয়ালি, নাজমা, ফাইছা, শরিফ, বাদশা, ফাহিম ও মুক্তি।

অভিযোেগে নূর নাহার জানান, গত বুধবার সকালে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি আমার বাসার উপর দিয়ে যাওয়ার সময় তাদর পরিচয় জিজ্ঞাসা করলে অভিযুক্ত ফয়েজ ও নাজমা মিলে আমার উপর ক্ষিপ্ত হয় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় আমি চুপ করে থাকি এসময় সন্ত্রাসী ফয়েজের ইন্দনে কুপরামর্শে আমাকে এলাপাথারী কিল, ঘুষি ও থাপ্পরসহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। এসময় আমাকে সকল বিবাদীরা উত্যক্তসহ শ্লীলতাহানির চেষ্টা করে। এ বিষয়ে আমার ছেলে জানতে পেরে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করলে আমার ছেলের উপরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং সন্ত্রাসী ফয়েজসহ অজ্ঞতনামা ২০/২৫ জনকে ডেকে এনে আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমার ছেলকে গালিগালাজের কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো রড ও দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে আমার ছেলেকে রক্তাক্ত জখম করে। এরপর আমার ছেলের চিৎকার শুনে আমার পুত্রবধূ আসলে তাকে মারধর করে গুরুতর আহত করে

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী রকমত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন ফয়েজ ওরফ কাইল্ল্যা ফয়েজ। পরবর্তীতে সন্ত্রাসী ফয়েজ ওরফে কাইল্লাল্যা ফয়েজ আওয়ামীলীগের রাজনীতিতে যোগ দিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেন। এলাকার নিরীহ ভাড়াটিয়া, গার্মেন্টস এর শ্রমিকদের নিকট হত জোরপূর্বক টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যেত। এছাড়াও এলাকায় বিভিন্ন ধরনর অপকর্মের মূলহোতা ছিলন শীর্ষ সন্ত্রাসী রকমত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাঃ ফয়েজ ওরফে কাইল্লা ফয়েজ।

এ ঘটনায় ভোক্তভোগী নূর নাহার ও তার পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এবং র‌্যাব এর উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট