1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাড়িঘর ভাংচুরের অভিযোগে সাবেক হুইপ বাবুসহ ৫৯৫ জনের বিরুদ্ধে মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বাড়িঘর ভাংচুরের অভিযোগে সাবেক হুইপ বাবুসহ ৫৯৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে জাতীয় সংসদের সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ ৫৯৫ জনের বিরুদ্ধে বিএনপি নেতাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ। এর আগে ২৭ আগস্ট বিকেলে নাজমুল ইসলাম রনি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় বিএনপি নেতাদের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় সাবেক হুইপ বাবু, তার ছোট ভাই দুপ্তারা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান অদুদ মাহমুদ, ব্রাহ্মন্দী ইউপি চেয়ারম্যান লাক মিয়াসহ ১৯৫ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলা হয়েছে। সেই সাথে অজ্ঞাত পরিচয়ে আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে।

এ মামলায় এজাহারে উল্লেথ করা হয়, গত ৩১ অক্টোবর ২০২৩ এ উপজেলার পাল্লা গ্রামের তার মামা লুৎফর রহমান আব্দু, মতিউর রহমান মতিন, মিজানুর রহমান ও মাসুম মিয়ার বসত বাড়িতে হামলা চারিলে ব্যাপক ভাংচুর, লুটপাট করে। ঘরের দরজা, জানালা, বেসিন, কমোট, টিভি, ফ্রিজসহ মূল্যবান আসবাবপত্র ঘর থেকে বের করে ভাংচুর করে বিনষ্ট করে। লুটপাট করে নিয়ে বিপুল পরিমান স্বর্ণালংকার। পরে এলাকার লোকজন বাঁধা দেয়ার চেষ্টা করলে ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। এতে এককোটি উনসত্তর লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে মামলায় উল্লেখ করা হয়। ওই সময় মামলা না করার জন্য এজাহারের উল্লেখিত আসামীরা ভয়ভীতি প্রদর্শন করা মামলা করতে পারেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট