1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজার থানায় হামলা-অস্ত্রলুটের ঘটনায় মামলা, আসামি ৩০ হাজার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

আড়াইহাজার থানায় হামলা-অস্ত্রলুটের ঘটনায় মামলা, আসামি ৩০ হাজার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাত প্রায় ৩০ হাজার জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

হামলার সময় থানার আসবাবপত্র লুট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (২৩ আগস্ট) আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে।

এ সময় তারা থানায় হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যরা হামলাকারীদের নিবৃত্ত করতে ফাঁকা গুলি ছুড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ সময় পুলিশের ২১ সদস্য আহত হন।
পরবর্তীতে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যান।

এ সময় দুর্বৃত্তরা থানার গেট ভেঙে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট