1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে মিলন হত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামি ৬২ জন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জে মিলন হত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামি ৬২ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা গণঅভ্যুত্থানে মাছ ব্যবসায়ী মিলন মিয়া হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দিবাগত রাতে নিহতের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ জুলাই ঢাকা-চট্রগ্রাম রোডের শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মাছ ব্যাবসায়ী মিলন মিয়া।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন একত্রিত হয়ে সমবেত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। এতে মিলন মিয়া বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় তার সাথে থাকা দুই ভাগনে শাকিব ও মানিকসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কনক হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে সাইনবোর্ডে অবস্থিত প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই রাতে মিলন মারা যায়।
এই মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলের মতিউর রহমান মতি, শাহজালাল বাদল, নুর উদ্দিন মিয়া, রুহুল আমিন, ইফতেখার আলম খোকন সহ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগ নেতা জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট