1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণহত্যার বিচার চাইলেন খোরশেদ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

গণহত্যার বিচার চাইলেন খোরশেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে রশিদুর রহমান রশু স্মৃতি সংসদ। বৃহস্প্রতিবার (১৫ আগষ্ট) বিকেল ৫ টায় মাসদাইর এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান ও প্রধান বক্তা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, মহানগর কৃষক দলের সভাপতি স্বপন খন্দকার, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, শহর কৃষক দলের সভাপতি রানা মুজিব, সাবেক যুবদল নেতা আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, ইসলেহ উদ্দিন ঈশা, রিটন দে, সুমন ভূইয়া, মহানগর কৃষক দলের দপ্তর সম্পাদক শওকত খন্দকার, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ, শ্রমিক দল নেতা জামাল হোসেন প্রমুখ।

দোয়ার পূর্বে কাউন্সিলর খোরশেদ বলেন, আওয়ামীলীগ সরকার এর আমলে সকল গণহত্যার বিচার করতে হবে এবং দলীয় নেতা কর্মীকে বিশৃঙ্খলা এড়িয়ে দলকে সু-সংগঠিত করার আহবান জানান। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃতে বিএনপি ক্ষমতায় আসবে।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর কৃষক দলের সভাপতি এনামূল হক খন্দকার স্বপন ও দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট