1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লুটপাটে বিএনপি নেই, আ.লীগ প্রপাগান্ডা ছড়াচ্ছে: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

লুটপাটে বিএনপি নেই, আ.লীগ প্রপাগান্ডা ছড়াচ্ছে: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহানগর বিএনপির আহবায়ক এড. শাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমানে আওয়ামীলীগ লুটপাট করছে বিএনপির নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপি কোন নেতা কর্মীরা এ লুটপাটে নাই এবং থাকবেও না। আর যদি থাকে আমাকে জানাবেন। আমি প্রশাসিনক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।

শনিবার (১০ আগস্ট) বাদ মাগরিব কদম রসুল দরগাহ শরীফে গেম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের রূহের মাগফেরাত কামনায় দোয়ার আগে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন আরো বলেন, আইন কেউ নিজের হাতে তোলে নিবেন না। গ্রামবাসীর কাছে আমার অনুরোধ আপনাদের গ্রাম আপনারা রক্ষা করবেন। এখানে কেউ যাতে উশৃঙ্খলতা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলে সজাগ থাকবেন।

মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সলিমুল্লাহ বাবুলের সভাপতিত্বে ও মোশারফ হোসেন বাবুর সার্বিক সহযোগিতায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন ব্যক্তি নাজির হোসেন মাস্টার, নাসিক ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, তাতিদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বন্দর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ হোসেন, মহানগর কৃষক দলের সহ সভাপতি ফিরোজ মিয়া, বিএনপি নেতা সেলিম হাসান, গোলাম রসুল রনি, আমিন, রাজিব, নজরুল ইসলাম, মিঠু, কারুন, শাহজাহানসহ শত শত নেতাকর্মী। দোয়া পরিচালনা করেন মাওরানা সোহরাব হোসেন, মাওলানা শরীফুল্লাহ শাহীন। মাওলানা আমিনুল হক রিপন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট