1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ সদরে পুলিশের নিষ্ক্রিয়তায় বিশেষ ভূমিকায় আনসার ও ভিডিপি সদস্যরা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

না.গঞ্জ সদরে পুলিশের নিষ্ক্রিয়তায় বিশেষ ভূমিকায় আনসার ও ভিডিপি সদস্যরা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ পুলিশের নিষ্ক্রিয়তা ও বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ দায়িত্ব পালন করছে সদর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা।
গত মঙ্গলবার (৬ জুলাই) বিকাল থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলা পুলিশ লাইনস, থানাসহ বিভিন্ন ট্রাফিক পয়েন্টে বিশেষ দায়িত্ব পালন করে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকারের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ ও সদর থানা, জেলা পুলিশ লাইনস, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ কার্যালয়, চিটাগং রোড ট্রাফিক পয়েন্ট, সাইনবোর্ড ট্রাফিক পয়েন্ট, পঞ্চবটি ট্রাফিক পয়েন্ট, চাষাড়া ট্রাফিক পয়েন্ট ও শহরের ২নং রেল গেট ট্রাফিক পয়েন্টে মোট ৮৪জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভাতাভোগি বিভিন্ন পদবীর কমান্ডার ও দলনেতাগণ দায়িত্ব পালন করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট