1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনামাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বিপিএম, পিপিএম (বার) ও জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
সভায় ৩জন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
বর্ণাঢ্য র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় হতে মৎস্য ভবনে এসে শেষ হয়। শেষে গোদনাইল আশ্রয়ন প্রকল্পের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট