1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে স্ত্রীকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধূর মা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে মামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে স্ত্রীকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধূর মা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে মামলা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে কিস্তির টাকা থেকে স্বামীকে নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে  এলোপাতাড়ি কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় নিহত গৃহবধূ কাজলীর মা বাদী হয়ে জামাতা মাসুমকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের  করেছেন।  সোমবার (১৫ জুলাই) রাতে  নিহতের মা আয়েশা বেগম এ মামলাটি দায়ের করেন।   সোমবার ভোর ৬ টার দিকে নিহত গৃহবধূর  পিত্রালয়ে বন্দরের  পদুঘর উলাখ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে পষান্ড স্বামী।  হত্যাকান্ডের পর বড়  মেয়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন  ছুটে এসে ঘাতক স্বামী মাসুম(৩০)কে  গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। 
প্রত্যক্ষদর্শী নিহতের বড়  মেয়ে মারজান (১২) জানান, মা কিস্তির টাকা উঠিয়েছে। ওই টাকা থেকে বাবা নেশার  টাকার  জন্য মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। মা টাকা দিতে অস্বীকার করায় রোববার  রাতে প্রতিদিনের ন্যায় সবাই ঘুমিয়ে পড়েছি। সোমবার ভোর ৬ টার দিকে বাবা  মাকে কাপড় কাটার কেঁচি দিয়ে এলোপাতাড়ি ভাবে  কোপাতে থাকেন।  এসময় মায়ের চিৎকারে ঘুম ভেঙ্গে যায়। পরে মায়ের রুমের  দরজা খুলতে ডাকাডাকি করলে বাবা দরজার খোলার পর মায়ের রক্তাক্ত জখম অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে ছোট মুনা নিয়ে ঘরের বাহিরে চলে গিয়ে ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে মায়ের লাশ  দেখতে পায়। 

মামলার বাদী নিহতের মা আয়েশা বেগম জানান,উপজেলার কলাগাছিয়া ইউপির নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মামসুমের সঙ্গে ১৫ বছর আগে আমার মেয়ের কাজলীর বিয়ে  হয়। বিয়ের পর থেকে অভাব অনটনে স্বামীর সংসারে কাজলীর ১৫ বছর। নেশার টাকা না দেয়ায় তিন বছর আগে কাজলীকে কুপিয়ে জখম করে স্বামী মাসুম। তার পর থেকে মেয়ে নিজ বাড়িতে আনা হয়েছে। তিন বছর প্রায়    পিত্রালয়ে বসবাস করতো কাজলী। নিজের কাছে মেমেকে  রেখেও মাদকাসক্ত স্বামীর  হাতে অবশেষে  খুন হয়েছে। এখন দুই নাতিন এতিম।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত)  আবু বকর ছিদ্দিক জানান, মাদকাসক্ত স্বামীর  এলোপাথাড়ি কেঁচির আঘাতে ক্ষতবিক্ষত স্ত্রীর শরীর।  এ হত্যাকান্ডের ঘটনায় নিহত কাজলীর মা আয়েশা বেগম বাদী হয়ে জামাতা মাসুমকে আসামি করে মামলা করেছেন।
গনপিটুনির শিকার আটক মাসুম পুলিশের হেফাজতে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট