1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ল্যাম্পপোষ্টের তার চুরি করতে গিয়ে বন্দরে বিদ্যুৎ স্পৃষ্টে  নাইটগার্ড নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ল্যাম্পপোষ্টের তার চুরি করতে গিয়ে বন্দরে বিদ্যুৎ স্পৃষ্টে  নাইটগার্ড নিহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে সিটি কর্পোরেশনের রাস্তার ল্যাম্পপোষ্টের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নির্মাণাধীন বিল্ডিংয়ের নাইটগার্ড   নিহত হয়েছেন। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক ওরফে বাক্কা(৪৮)। শনিবার রাতে সিএসডি গেইট সংলগ্ন খানবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক সিএসডিএলাকার মৃত জানু মিয়ার ছেলে। রোববার সকালে  পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক রাতে নাসিক ২৩ নং ওয়ার্ড সিএসডি খান বাড়ি এলাকায় এক নির্মাণাধীন বিল্ডিংয়ে নাইটগার্ড।  দিনে প্লাস্টিকের বোতল,  ভাঙ্গারি মালামাল টোকাতেন।  তা বিক্রি করেই  জীবিকা নির্বাহ করতেন। শনিবার রাতে কোনো এক সময়ে  নিজ এলাকায় রাস্তার মাঝখানে  ল্যাম্পপোষ্টের খুঁটির  নিচের  মাটি খোঁড়া খুঁড়ি করে।  পরে বৈদ্যুতিক তার বের করতে গিয়ে বিদ্যুৎ  স্পৃষ্টে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে মারা যায়। রোববার ভোরে এলাকাবাসী ল্যাম্পপোষ্টের নিচে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

বন্দর থানার এসআই মো.মামুন বলেন,  শনিবার রাত হইতে রোববার সকালের মধ্যে যেকোনো সময়ে সিরাজউদ্দৌলা ক্লাব- নবীগঞ্জ গামী রাস্তার খান বাড়ি মোড়  রাস্তার ডিভাইডারের মাঝখানে  আবু বক্কর সিদ্দিক (৫০) বিদ্যুতের খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে  ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। স্থানীয় লোকজন সকাল সাড়ে ৭ টার দিকে  বিদ্যুতের খুঁটির তারের সাথে আবু বক্করের  মৃতদেহ জড়ানো অবস্থায় দেখে  পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে   বিদ্যুৎ কর্মীদের  মাধ্যমে বিদ্যুতের সুইচ বন্ধ করে  মৃতদেহ উদ্ধারের পর   সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে  লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট