1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে অপহরণ-শিশু হত্যায় যুবকের মৃত্যুদণ্ড - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

রূপগঞ্জে অপহরণ-শিশু হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাইজুল ইসলাম নামে সাত বছরের এক শিশুকে অপহরণ করে হত্যায় সুজন (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সুজন কিশোরগঞ্জের করিমগঞ্জের সাতারপুর এলাকার আব্দুল হকের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার দায়ের করা শিশু অপহরণ করে হত্যা মামলায় আদালত এক যুবককে মৃতুদণ্ড দেন। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি রূপগঞ্জের ভুলতা থেকে সাত বছরের শিশু তাইজুল ইসলাম নিখোঁজ হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পরবর্তীতে ওই বছরের ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিশুর বড় ভাই মাজহারুল ইসলামকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। সেই সঙ্গে একটি নাম্বারে পাঁচ হাজার টাকা বিকাশ করে।

টাকা বিকাশ করার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই নাম্বারের সূত্র ধরে সুজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানায় ঘটনাকে গোপন করার জন্য শিশুকে হত্যা করেন। সেই সঙ্গে লাশ গুম করার জন্য রূপগঞ্জের গোলাকন্দাইল বালুর মাঠের কচুরিপনার মধ্যে ফেলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল আউয়াল রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট