1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মিলল অজ্ঞাত নারীর মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ফতুল্লায় মিলল অজ্ঞাত নারীর মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলার ফতুল্লায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) বিকেলে ফতুল্লার পিলকুনি পেয়ারাবাগান এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

তার নাক-মুখ দিয়ে লালা পড়তে দেখা গেছে। পেয়ারাবাগান এলাকায় একাধিক ফাস্টফুডের দোকান রয়েছে।
সেখানে ওই নারীকে সকাল ৮টার দিকে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে। দুপুরে লেক ভিউ ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টের পেছনের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীরা জানিয়েছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট