যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জ থানার একটি আভিযানিক দল জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. শরীফ হোসেন (৩০), নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত