যুগের নারায়ণগঞ্জ:
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ ওঠা নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে তাঁকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তাঁকে ক্লোজড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল।”
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়।
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ('গ' সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈদ আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত