1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রি-পেইড মিটারের বিরুদ্ধে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র গণঅবস্থান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রি-পেইড মিটারের বিরুদ্ধে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র গণঅবস্থান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের উদ্যোগ বন্ধ এবং বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কিল্লারপুর বিদ্যুৎ অফিসের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হকের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ এবং বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে প্রধান প্রকৌশলীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ শহরের খানপুর, তল্লা, হাজীগঞ্জ, গোদনাইল, নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, আমলাপাড়া, সাহাপাড়া, টানবাজার, চাষাড়া, বালুরমাঠ, মাসদাইর, জামতলা, শহীদনগরসহ বিভিন্ন এলাকায় পোস্ট-পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের পায়তারা চলছে, যা সাধারণ গ্রাহকদের জন্য নতুন ভোগান্তি তৈরি করছে।

সভাপতির বক্তব্যে নূরউদ্দিন আহমেদ বলেন, প্রি-পেইড মিটার চালুর ফলে গ্রাহকদের নানা ধরনের জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তিনি অবিলম্বে এই কার্যক্রম বন্ধ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হকের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুব উদ্দিন আহমেদ, হাজী রমজান উল রশীদ, এস এম শাহ্ আলম, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সহসম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, সহসাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, পপি রানী সরকার, আনোয়ার হোসেন দেওয়ান, আব্দুল হালিম বেপারী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, হারুন উর রশীদ মিলন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, ভোরের সাথী সংগঠক ফরিদ আহম্মেদ মুরাদ, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মাহামুদ, বাইতুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পটু, জিসাস সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আল আমিন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী নেতা মো. সোহরাব হোসেন, শ্রমিক নেতা বিমল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, সংগঠনের মাসদাইর শাখা সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, মিলন চৌধুরী, কাওসার আহম্মেদ কাসেমী প্রমুখ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, উপদেষ্টা বিএম হোসেন, এসআই শাকিল, সহ সভাপতি আব্দুল সাত্তার ভুট্টু, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. হোসেন জুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, সমাজকল্যাণ সম্পাদক রাজীউদ্দিন আহম্মদ, হালিম বেপারী, যুব কল্যাণ সম্পাদক ইমরান শরীফ, আবুল হোসেন সরদার, নারী নেত্রী খোরশেদা আলম লিপি খন্দকার, জাহাঙ্গীর হোসেন খোকা, মো. ইকবাল শেখ, হারুন অর রশীদ, শওকত আলী নোমান, মো. সুজন, মো. জামিল আহমেদ, রেহান শরীফ, কামরুজ্জামান বাবু, মোস্তাফিজুর রহমান শিপলু, মোহাম্মদ আলী, মো. নূর হোসেন, মো. সুলতান, বিপুল হোসেন শুক্কুর প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট