যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ভোলাইল মিষ্টির দোকান এলাকায় কল্যাণী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে খালের ওপর ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান (গার্মেন্টস কারখানা) এবং ব্যক্তিমালিকানাধীন স্থাপনার অবৈধ অংশ অপসারণের কাজ শুরু করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কল্যাণী খাল সম্পূর্ণভাবে দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত