যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি হওয়া একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত ফতুল্লা মডেল থানাধীন গেদ্দারবাজার এলাকার বাসিন্দা বদরুদ্দীন জামানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির তৃতীয় তলার কলাপসিবল গেট ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় বদরুদ্দীন জামানের ছেলে হৃদয় (২৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি ৬ জুন ২০২৬ তারিখে রুজু করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা অভিযান পরিচালনা করে ৬ জুন ভোলাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫) ও আসলাম (২৮)।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে হামলার সময় ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র এবং ভুক্তভোগীর বাড়ি থেকে চুরি হওয়া একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত