যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত যুবক দিপু ভুঁইয়া (১৯) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় একই এলাকার বাসিন্দা দিপু ভুঁইয়া তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
শিশুটির মা জানান, মেয়েকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে দিপুদের ঘরের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শুনে দ্রুত সেখানে যান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দিপু ভুঁইয়া প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দিপু ভুঁইয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে মামলা নেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
প্রসঙ্গত, এ ধরনের ঘটনায় সচেতনতা বৃদ্ধি ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত