যুগের নারায়ণগঞ্জ:
দৈনিক ফতুল্লা প্রতিনিধির অনুরোধে নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় দুই কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা পশুর চামড়া ও বর্জ্য দ্রুত অপশারন করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পচে দুর্গন্ধ ছড়ানো ওই বর্জ্য বেকু দিয়ে অপসারন করা হয়।
দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান জানান, গত সোমবার রাতে পথচারী ও স্থানীয় লোকজন অভিযোগ করেন রিয়াগোপ ক্রীকেট স্টেডিয়ামের সামনে জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে প্রায় ৫শ গজ সড়কে কোরবানীর পশুর চামড়া ও বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়। একই ভাবে আরো দুই কিলোমিটার সড়কের পাশে পশুর চামড়া ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে প্রচন্ড রোধের তাপে পশুর চামড়া পচে মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। এতে অনেক শ্বাসকষ্টের রোগীসহ সুস্থ্য মানুষকেও অসুস্থ্য হয়ে পড়তে দেখাগেছে। দুর্গন্ধ নাকে লাগতে প্রচন্ড বমি করেছে অনেকেই। এমন অভিযোগ শুনে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়।
আলামিন প্রধান বলেন, জনদুর্ভোগের বিষয়টি তাৎক্ষনিক নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে দ্রুত পশুর চামড়া ও বর্জ্য অপশারনের অনুরোধ করি।
স্থানীয়রা জানান, পশুর চামড়া ও বর্জ্য ফেলা দুই কিলোমিটারের মধ্যে অধিকাংশ স্থানই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। তারপরও ইউএনও পুরো দুই কিলোমিটারের বর্জ্যই অপশারন করেছে। ইউএনওর তাৎক্ষনিক পদক্ষেপের কারনে স্থানীয় লোকজন ও পথচারীরা জনদূর্ভোগ থেকে রক্ষা পেয়েছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারও (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন বলেন, লিংক রোডের ময়লা বর্জ্য অপশারনের জন্য ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নকে বলা আছে। তারপরও যুগান্তরের সাংবাদিক আলামিন প্রধান জনদুর্ভোগের বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। এরপর খাল কাটার বেকু দিয়ে সড়ক থেকে পশুর চামড়া ও বর্জ্য অপসারন করা হয়। কোরবানী দিয়ে অনেকেই সচেতনতার সাথে পশুর চামড়া বর্জ্য মাটিতে পুতে রাখেন। কিছু লোকজন চামড়া বর্জ্য যত্রতত্র ফেলে দেয়। অসচেতন ব্যাক্তিদের কারনে সরকারের অর্থ অপচায় হয়। প্রতিটি সড়ক পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকেই দায়ীত্ববান হতে হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত