যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শেষ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি অফিসে পুনরায় শুরু হয়েছে নিয়মিত অফিস কার্যক্রম।
সোমবার (১ জুন) সকালে ছুটি পরবর্তী প্রথম কর্মদিবসে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন মো. রায়হান কবির। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভায় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ঈদের আনন্দ শেষে নতুন উদ্যমে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ, সুহা তাবিল, মোঃ মাহমুদুল হাসান, মো. আরিফ ইশতিয়াক প্রমুখ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত