যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তেতলাব এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—তারাবো পৌরসভার সুলতান, নয়ন মিয়া ও রাজ রায়হান রাব্বি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, তেতলাব এলাকায় একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল।
শনিবার রাতে সেখানে মাদকের বড় একটি চালান হাতবদল হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশে অবস্থান নেয়। পরে চক্রটির আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত