যুগের নারায়ণগঞ্জ:
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধারাবাহিক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখা।
রোববার (২৪ মে) সকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে নারী ও শিশুরাও অংশ নেয়। কর্মসূচি থেকে শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে ধর্ষক ও খুনিদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম বাপ্পির সঞ্চালনায় বক্তব্য রাখেন এক্স ক্যাডেটস অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারুক আহাম্মদ রিপন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর শাখার সভাপতি সাংবাদিক শরীফ সুমন, ফুল পাখির আসরের সাধারণ সম্পাদক খায়রুল কবির মুন্না, চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার হারুনুর রশিদ নিক্সন, বাগে জান্নাত মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুর রহিমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসব অপরাধীর প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এমন পাশবিক নির্যাতনের শিকার না হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত