যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত সদর মডেল থানার এম সার্কেস ও চাষাঢ়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- হাজীগঞ্জ এম সার্কেস এলাকার তৈয়ব আলী সর্দারের ছেলে মো. মনির হোসেন (৪৮), হাজীগঞ্জ আইটি স্কুল সংলগ্ন এলাকার মৃত মনু বেপারীর ছেলে মো. বজলু (৪৫), শরীয়তপুর জেলার সখিপুর থানার চরবাঘা বকাউল কান্দি এলাকার মৃত ছামেদ গাজীর ছেলে মো. আফজাল মিস্ত্রী (৪৫), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আদুরভিটি এলাকার সিরাজুল দর্জির ছেলে মেহেদী দর্জি (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সিকিরচর এলাকার মৃত বাবুল প্রধানের ছেলে খোরশেদ আলম অপু (৩৬) এবং একই এলাকার মৃত আহাম্মদ উল্লাহ সরকারের ছেলে মো. সোহেল সরকার (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, গ্রেপ্তার মেহেদী দর্জির বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর থানায় দুটি এবং সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
এছাড়া খোরশেদ আলম অপুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ও মতলব উত্তর থানায় একটি মামলা চলমান রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত