যুগের নারায়ণগঞ্জ:
বিগত বছরগুলোতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে মারামারি, বিশৃঙ্খলা এবং আগ্নেয়াস্ত্র থেকে গুলি বিনিময়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছিল।
তবে এবারের চিত্র ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো ধরনের অপশক্তি বা বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে হাটের ইজারা কার্যক্রম।
জানা গেছে, এবার সদর উপজেলায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে শক্ত ভূমিকা পালন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। বিশেষ করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর প্রত্যক্ষ উপস্থিতি ও অক্লান্ত পরিশ্রমের কারণে কোনো মহলেরই বিশৃঙ্খলা সৃষ্টির দুঃসাহস হয়নি। তাদের এই কঠোর অবস্থানের ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) বিকেলে সদর উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে জমাকৃত দরপত্র উন্মুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এরপর তিনি সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করেন।
বিগত বছরগুলোর আতঙ্ক কাটিয়ে এবার সম্পূর্ণ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হাটের ইজারা সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণের পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত