যুগের নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের উত্তর নবীনগর এলাকায় শ্বশুর বাড়ি হতে জোর পূর্বক ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে তুলে নিয়েছে কনে পক্ষের স্বজনরা।
এ ব্যাপারে আনোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী ১। আশরাফ আলী পিতা- মৃত আঃ কাদির মিয়া, ২। সোহরাব, পিতা- মৃত কাদির মিয়া, ৩। হাশেম মাদবর, পিতা- অজ্ঞাত, ৪। হেলেনা বেগম, পিতা- অজ্ঞাত, সর্ব সাং- আরাফাতনগর, ধর্মগঞ্জ, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ-দের বিরুদ্ধে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করছি যে, গত প্রায় ০১ (এক) বছর পূর্বে আমার ছেলে আকাশ ও বিবাদী আশরাফ আলীর মেয়ে মোসাঃ আফরিন জাহান রানী (১৭) নিজেদের পছন্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উক্ত বিষয়টিকে কেন্দ্র করে বিবাদীপক্ষ ক্ষুব্ধ হয়ে আমার ছেলের বিরুদ্ধে ইতিপূর্বে অত্র থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে এবং আমাদের পরিবারকে বিভিন্নভাবে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। বিবাদীদের কাছে যাওয়ার কিছুদিন পরেই মেয়েটি পুনরায় স্বেচ্ছায় আমার বাড়িতে চলে আসে। তাহার পরথেকেই ১নং বিবাদীর মেয়ে রানী আমাদের বাড়ীতে থেকে আমার ছেলে সাথে ঘর সংসার করে আসিতেছে। আমার ছেলের বউ মোসাঃ আফরিন জাহান রানী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্তা।
আমার ছেলের বউ রানী আমাদের পরিবারে থাকার কারনে বিবাদীগণ চরম ক্ষিপ্ত হয় এবং আমাদের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায়, অদ্য ইং-১১/০৫/২০২৬ তারিখ সময়- রাত্র ০২.২৫ ঘটিকায় ফতুল্লা থানাধীন উত্তর নবীনগর, এনায়েতনগর, নিজ বসত বাড়ীতে বিবাদীগণ দলবদ্ধভাবে আমার বাড়িতে প্রবেশ করে ১ ও ২ নং বিবাদী আমাকে এবং ৪ নং বিবাদী আমার স্ত্রী জোৎনা বেগমকে এলোপাথাড়ি মারধর করে নীলাফুলা জখম করে। এ সময় তারা জোরপূর্বক তাদের মেয়েকে আমাদের বাসা থেকে ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে তারা আমাদের ও আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্নভাবে হয়রানি ও জানমালের ক্ষতির হুমকি দিচ্ছে। এমতাবস্থায়, বিবাদীগণের এহেন বেআইনি ও অমানবিক কর্মকাণ্ডের প্রতিকার এবং আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আপনার একান্ত মর্জি হয়।
রানীর শ্বশুর বাড়ির লোকজন আশংকা প্রকাশ করে বলেন,রানীর মা- বাবা রানীর ৪ মাসের গর্ভের সন্তান নষ্ট করে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখিত বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন আনোয়ার হোসেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত