যুগের নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জের বন্দরে ৩ নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের একতা মার্কেট এলাকার হাজী শহিদুল্লাহ মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সবুজ শেখ (৩৫), একই ইউনিয়নের চাঁনপুর এলাকার লিটন মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী রাব্বি হাসান (৩২), বন্দর থানার ১নং ডিসি মিলস এলাকার নূর আলম মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ডলি বেগম (৩৮), বন্দর থানার কেওঢালা এলাকার নুরু মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রানু বেগম (৪২), একই এলাকার আব্দুল হালিমের স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিমা আক্তার (৩৭) ও বন্দর থানার কদমতলী এলাকার বারেক সিকদারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জামাল সিকদার সুমন।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৫ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরন করেছে পুলিশ।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত