যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী নাছির (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানায় নিহত নাছিরের স্ত্রী সায়মা আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (তারিখ) দুপুর ১টার দিকে চানমারী মাউড়াপট্টিস্থ “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— শরিফ (৪০), জুয়েল (২০), আরিফ (৩০), সজিব (৩৬), শান্ত (২৮), নাঈম (২৫), মজিদ (৪২), আব্দুস সাত্তার বাবু (৫২), আবির (২৪) ও রুমি (৩০) সহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জন।
এজাহারে উল্লেখ করা হয়, “ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কস” নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন আসামি আব্দুস সাত্তার বাবু। দীর্ঘদিন ধরে হিসাব-নিকাশ নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়।
এছাড়া মামলায় বলা হয়, কিছু আসামি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিহত নাছিরের কারণে তারা ওই কার্যক্রম পরিচালনায় বাধার মুখে পড়ছিল। এ নিয়ে পূর্বের বিরোধ ও হুমকি-ধমকির ঘটনাও উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আসামিরা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে বাদীপক্ষের অভিযোগ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, এজাহারভুক্ত ৪ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সজিব, শান্ত, আরিফ ও নাঈম। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত