1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাগরিক দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেয়া হয়েছে-এমপি আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

নাগরিক দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেয়া হয়েছে-এমপি আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (১৫ মে) কুতুবপুর ইউনিয়নের মুন্সীবাগ দারুল খুলুদ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জুমার নামাজ শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন নাগরিক সমস্যা ও দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি অভিযোগ, মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, এলাকার নাগরিক দুর্ভোগ লাঘবে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি জোরালোভাবে কাজ করে যাচ্ছেন।

নামাজ শেষে তিনি মসজিদে আগত মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট