1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করলেন খেলাফত মজলিস - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করলেন খেলাফত মজলিস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রথম ধাপে বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় জেলা মজলিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মুফতি মুসা কাসেমী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, বন্দর উপজেলা সভাপতি মুফতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঘোষিত প্রার্থীদের মধ্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পদে মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের নাম ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে হাবিবুর রহমান তালুকদার, ৩নং ওয়ার্ডে মাওলানা নুর হুসাইন নূরানী, ৪নং ওয়ার্ডে মুফতি জাকারিয়া ফরহাদ, ৫নং ওয়ার্ডে মাওলানা সিফাতুল্লাহ, ৭নং ওয়ার্ডে নুর মোহাম্মদ খান, ৮নং ওয়ার্ডে ফারুকুল ইসলাম, ১১নং ওয়ার্ডে হানিফ কবির বাবুল, ১২নং ওয়ার্ডে আলমগীর হুসাইন, ১৩নং ওয়ার্ডে প্রভাষক মাইদুল ইসলাম, ১৬নং ওয়ার্ডে ফরহাদ হোসাইন, ১৭নং ওয়ার্ডে আব্দুস সামাদ, ১৮নং ওয়ার্ডে মুহাম্মদ শাহআলম, ২০নং ওয়ার্ডে মুহাম্মদ ছানাউল্লাহ, ২৪নং ওয়ার্ডে মাওলানা শফিকুল ইসলাম, ২৫নং ওয়ার্ডে মুহাম্মদ শাহিদুজ্জামান, ২৬নং ওয়ার্ডে হাফেজ আবুল হাসান এবং ২৭নং ওয়ার্ডে সালমান হোসাইন শাহীনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ধামগড় ইউনিয়নে মুফতি আবুল কাসেম, মদনপুর ইউনিয়নে মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়নে ফারুকুল ইসলাম প্রধান, কাঁচপুর ইউনিয়নে মুহাম্মদ সাহাবুদ্দীন এবং সনমান্দি ইউনিয়নে ইবনে মিজানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ইউপি সদস্য পদে মদনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুফতি আল-আমীন, কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাসুম আহমদ, ৩নং ওয়ার্ডে জুয়েল মাহমুদ এবং ৬নং ওয়ার্ডে মাওলানা আব্দুল কাদিরের নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে এবিএম সিরাজুল মামুন বলেন, “আজ প্রথম ধাপে কিছু প্রার্থী ঘোষণা করা হলো। ধাপে ধাপে ইনশাআল্লাহ সর্বস্তরে ন্যায়ের পক্ষে আমাদের সমর্থনে প্রার্থী থাকবে।”

ঐক্যের বিষয়ে তিনি বলেন, “যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা আমাদের দলীয় প্রার্থী। আমরা সবসময়ই ঐক্যকামী একটি দল। তফসিল ঘোষণা হলে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট