
যুগের নারায়ণগঞ্জ:
ঈদের কমপক্ষে সাত দিন আগে সকল শ্রমিককে পূর্ণ ঈদ বোনাস, মে মাসের পূর্ণ বেতনসহ বকেয়া পাওনা পরিশোধ, বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
সংগঠনের উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এক যৌথ বিবৃতিতে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আগামীকালের কর্মসূচি সফল করতে সকল গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণ জরুরি।
নেতৃবৃন্দ একই সঙ্গে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং সম্পাদকদের প্রতি কর্মসূচিতে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রকাশের আহ্বান জানান।