1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ফতুল্লায় চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবপুর লাকি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।

স্থানীয়রা জানান, বাড়িটির পাশ দিয়ে গ্যাসের লাইন গেছে এবং সেখানে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল।

গ্যাস ঘরের ভেতরে জমে চেম্বারের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

মো. ফারুক নামে এক প্রতিবেশী জানান, বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের ভেতরে বাবা ও তার তিন ছেলেকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক। তিনি পরিবার নিয়ে কুতুবপুরের লাকি বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আহত চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি গ্যাসের বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে সেটি তদন্তের পর বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট