যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিহারি ক্যাম্পে র্যাব, বিজিবি ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গাঁজাসহ ১১ জনকে আটক করেছে।
শনিবার (৯ মে) সন্ধ্যা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “তাৎক্ষণিকভাবে অভিযানটি পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বড় ধরনের কিছু পাওয়া যায়নি। তবে, মাদক উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “অভিযানে আমরা ১১ জনকে আটক করেছি। এর মধ্যে ৬ জনের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা হবে এবং বাকি ৫ জনকে সন্দেহভাজন হিসেবে কোর্টে পাঠানো হবে।”
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত