1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে চার অবৈধ চুনা কারখানায় তিতাসে অভিযান সোনারগাঁ প্রতিনিধি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে চার অবৈধ চুনা কারখানায় তিতাসে অভিযান সোনারগাঁ প্রতিনিধি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার অবৈধ চুনা কারখানায় তিতাসে অভিযানের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও এক্সকাভেটর দিয়ে মালামাল বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার মল্লিকপাড়া এলাকায় একটি ও পিরোজপুর ইউনিয়নে তিনটি চুনা কারখানা এবং একটি ঢালাই কারখানা গুড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরঞ্জিত সাহা অভিযানে সার্বিক সহযোগিতা করেন। ঢালাই ও চুনা কারখানার মালামাল এক্সকাভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়ার পর ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে আগুন নিয়ন্ত্রণ করেন।

অপসারণকরতঃ বিতরন লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। অভিযানে পুলিশ প্রশাসনসহ তিতাসের কর্মকর্তা কর্মচারী-গণ উপস্থিত ছিলেন।

এ সময় তিতাসের পক্ষ থেকে জানানো হয় সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট