1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারিফ আল তাওহীদের নেতৃত্বে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকা-নারায়ণ গঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ ব্যাটালিয়ানের আভিযানিক দল।

এসময় দালাল চক্রের সাতজনকে হাতেনাতে আটক করে চারজনকে ১০ দিন করে এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে আটককৃতদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।

আটকরা হলেন- বিল্লাল (৩১),আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।

অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সদস্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট