1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহান মে দিবস উপলক্ষে সব পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হাসান।

এক বিবৃতিতে তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রম অধিকারের যে আন্দোলন হয়েছিল, তা ছিল অধিকার বাস্তবায়নের সূচনা মাত্র। আধুনিক বিশ্বে শ্রমিকদের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটছে।

নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা নানা অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং বিভিন্ন ঝুঁকির মধ্যে থেকে তারা দায়িত্ব পালন করলেও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।

তারা অবিলম্বে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তি, বেতন-ভাতা বৃদ্ধি এবং ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানান।

এ সময় নেতৃবৃন্দ শিকাগোর হে মার্কেটে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট