যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শাকিব হোসেন (২৬), মো. ফাহিম (২২) ও মো. ইসলাম (২২); তারা সবাই সোনারগাঁ উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স নানাখী কামালেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা সড়কে অবস্থানকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত