যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় সৌদি প্রবাসী মিঠু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা সালমান জানান, শুক্রবার বিকেলে রাস্তায় দাঁড়িয়ে অপরিচিত এক কিশোর মোবাইলে অপর প্রান্তে থাকা ব্যক্তি সঙ্গে হত্যা নিয়ে কথা বলছিলেন। এ কথায় শুনে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে মরদেহটি দেখে। পরে তাদের আটক করে জিজ্ঞাসা করলে জানান, ৬ জন মিলে তাকে হত্যা করছে। পরে সেই কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। হত্যার রহস্য ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত