1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস!

রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণ এবং খানপুরে কন্টেইনার পোর্ট স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তাদের আপওির কথা তুলে ধরেন।

স্মারকলিপিতে বলা হয়, ১ নম্বর রেল গেট এলাকায় রেলওয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণের উদ্যোগ অতীতে স্থানীয়দের আন্দোলনের মুখে বন্ধ হয়েছিল। তবে সম্প্রতি আদালতের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় কাজ শুরু করার অভিযোগ ওঠে।এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসীর জন্য প্রয়োজনীয় খোলা জায়গা ও জনসেবামূলক স্থাপনার ঘাটতি আরও বাড়বে। একই সঙ্গে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, অডিটোরিয়াম ও সাংস্কৃতিক কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

অন্যদিকে, খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণের পরিকল্পনারও বিরোধিতা করা হয়েছে। সংগঠনটির দাবি, শহরের ভেতরে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে যানজট ও জনদুর্ভোগ বাড়বে। এছাড়া পূর্বে নির্মিত একটি কন্টেইনার পোর্ট এখনও পুরোপুরি ব্যবহার না হওয়ায় নতুন প্রকল্পের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এ প্রকল্পের ব্যয় ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী। নারায়ণগঞ্জকে বাসযোগ্য রাখতে এসব প্রকল্প বাতিল বা পূর্নবিবেচনার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট