1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে হাবিবুর রহমান হাবু কখনও মেয়র আইভী, কখনও এমপি শামীম ওসামনের সাথে সখ্যতা তৈরি করে আদায় করে গেছেন বিভিন্ন সুযোগ সুবিধা। এছাড়াও এই হাবু আবার শাহ নিজাম, জিএম আরাফাত, শামীম ওসমানের শ্যালক এহসানুল হক নিপুর সাথে ছবি তুলে এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব এবং আদায় করে নিয়েছেন বৈধ অবৈধ বিভিন্ন সুযোগ সুবিধা।

আর ক্ষমতার পালা বদলে তিনি ও তার পরিবার এবং তার বাহিনীর ক্যডাররা এখন বনে গেছেন বিএনপির বড় নেতা! হঠাৎ করেই হাবুর এই রং বদলে তার আওয়ামী সাথীরাও হাবুকে গিরগিটি ও বিশিষ্ট দালাল হিসেবে সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিতে শুরু করেছেন।

অভিযোগ উঠেছে, এক সময় যিনি আওয়ামীলীগের নেতা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন তিনি এখন ভোল্ট পাল্টিয়ে নিজেকে নারায়ণগঞ্জ জেলা রিকশা ভ্যান চালক দলের সভাপতি পরিচয়ে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন নীরব চাঁদাবাজি!

সূত্রমতে, স্বেরাচারী হাসিনা সরকারের সময়কালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্টজন পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে বেড়িয়েছেন স্বেরাচারী দোসর হাবিবুর রহমান হাবু। ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত হোসেন কেমিক্যাল থেকে সিন্ডিকেট চাঁদাবাজি, ঝুঁট সেক্টর নিয়ন্ত্রন, ইট খোলায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল এই হাবু। বিগত ১৭ বছরে ওসমান পরিবারের ঘনিষ্টজন পরিচয়ে দাবড়িয়ে বেড়াত পুরো এলাকা। নিজ এলাকাতো ছিলই আশে পাশের এলাকায়ও মব সৃষ্টির মাধ্যমে সাধারন মানুষের গুম হারাম করার মূল নায়ক ছিলেন এই হাবু!

এমনকি, স্বেরাচারী হাসিনা সরকারের সময়কালে এই হাবুদের মত লোকজনদের কারনে অমানবিক জীবন অতিবাহিত করতে হয়েছে বিএনপিসহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। কি পরিমান বিএনপি নেতাকর্মীদেরকে যে পুলিশি হয়রানীর সাথে এই হাবু জড়িত ছিল তা গুনেও শেষ করা যাবে না! এখন এই বাবুই নাকি জেলা রিকশা ভ্যান অটোচালক দলের সভাপতি!

এমন অবস্থায় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা আক্ষেপের সাথে বলেন, দলের দুঃসময়ে আমরাই সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। দলের অস্তিত্ব টিকিয়ে রাখাসহ দলকে ভালবেসে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমরা। এই হাবুদের মত লোকদের কারনে আমরা বাড়ীঘরে থাকতে পারিনি। দলের জন্যআন্দোলন করতে গিয়ে জেল জুলুম নির্যাতনের স্বীকার হতে হয়েছে আমাদেরকে। এমনকি, হাবুর মত আওয়ামী দোসররাই আমাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার সাথে জড়িত ছিল। এখন ৫-আগষ্টের পরবর্তী সময়ে দেখি হাবুর মতই কিছু সুবিধাবাদী বিএনপির বড় নেতা বনে গেছেন! আর আমাদের মত ত্যাগীরাই এই হাবুর মত বিতর্কিত ব্যক্তিদের কারনে হয়ে আছি কোনঠাসা।

সূত্রে আরো জানা যায়, নারায়ণগঞ্জ জেলা রিকশা ভ্যান অটোচালক দল নামের কোন সংগঠনের অস্তিত্ব নারায়ণগঞ্জে নেই। ভূইফোড় নামক এ সংগঠন মায় বানায় পুতে বেঁচে এ হিসেবেই দলীয় নেতাকর্মীদের কাছে পরিচিত।

অথচ, নাম সর্বস্ব এ সংগঠনের নেতা পরিচয়ে হাবু চালিয়ে আসছেন বিভিন্ন ধরনের অপকর্ম। আওয়ামী দোসর হাবুর বিতর্কিত এমন কর্মকান্ডে বিব্রত বিএনপির সাধারন নেতাকর্মীরা!

বিতর্কিত এই হাবুর কর্মকান্ডে দলের বদনামতো হচ্ছেই সে সাথে হাবু কান্ডে দলের হাই কমান্ডের নিশ্চুপের বিষয়টিও অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে?

তাই দলের ভাবমূতি রক্ষার্থে বিতর্কিত হাবুদের চিহ্নিত করে হার্ডলি ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা সাধারন নেতাকর্মীদের। অন্যথায় এর প্রভাব দলের মধ্যে পড়ার শংকা প্রকাশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট