যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সৎ, আদর্শবান ও যোগ্য প্রার্থী নিশ্চিতের লক্ষ্যে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জামতলাস্থ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।”
তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড এবং জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে আমরা এমন প্রার্থী দিতে চাই, যারা সাধারণ মানুষের আস্থার প্রতীক হবেন। তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে।”
তিনি আরও বলেন, “সংগঠনের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ সুযোগ। এ সুযোগকে কাজে লাগাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মুফতী ফখরুদ্দীন কাসেমী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, ফতুল্লা থানা সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, আড়াইহাজার থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন প্রমুখ।
সভায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কার্যক্রম জোরদার ও সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত