যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় বিএনপির ছত্রছায়ায় আওয়ামী যুবলীগের দোসর বিল্লাল, নিজাম এবং শাহ আলম বেপোরোয়া হয়ে উঠেছে। আওয়ামী শাসনামলে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি মান্নানের অনুসারী ছিল তারা। বর্তমানে নামধারী কিছু বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে এতিম খানা, নতুন বাজার, মরা খালপারাহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে উল্লেখিত স্বেরাচারী দোসররা। এমনকি এসব এলাকায় জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে বলেও অভিযোগ উঠেছে এ বাহিনীর বিরুদ্ধে। তাই স্থানীয় এলাকাবাসী স্বেরাচারী দোসর বিল্লাল, শাহ আলম, নিজামসহ তার বাহিনীর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সূত্রমতে, ফতুল্লার এতিম খানা, নতুন বাজার, মরা খালপারসহ আশে পাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে আওয়ামী দোসর বিল্লাল, শাহ আলম, নিজামসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। বর্তমানেও এ বাহিনী ভোল্ট পাল্টিয়ে বিএনপির ছত্রছায়ায় থেকে পূর্বের ন্যায় অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে। এ বাহিনীর ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। কেউ কিছু বললে তাদের উপর মাদক ব্যবসায়ী তকমা লাগিয়ে করা হচ্ছে নির্যাতন। চালানো হয় বাড়ীঘরে হামলা এবং লুট তরাজ। বিল্লাল, শাহ আলম, নিজামের নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, লুটপাট, মাদক ব্যবসা, জমি দখলসহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে একদল সন্ত্রাসী বাহিনী। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন ঘটলে আওয়ামী সন্ত্রাসীরা চলে যায় আত্মগোপনে। এর কিছুদিন পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে উল্লেখিত আওয়ামী সন্ত্রাসী বিল্লাল, শাহ্ আলম, নিজাৃ নিজেদের বিএনপির নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় বিচরন শুরু করে।
স্থানীয় নামধারী কিছু বিএনপি নেতাদের শেল্টারে দীর্ঘদীন ধরে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসলেও তাদের অপরাধের বিরুদ্ধে একটি টু শব্দও করার সাহস পাচ্ছে না কেউ। তাই স্থানীয় এলাকায় শান্তি বজায় রাখতে স্বেরাচারী দোসর বিল্লাল, শাহ্ আলম এবং নিজামদের গ্রেপ্তারে জেলা যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত