যুগের নারায়ণগঞ্জ:
যে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ছাত্র -জনতা রাজপথে জীবন ও রক্ত জড়িয়েছিল সেই দোসরদের সাথে বৈঠক করেছে নারায়ণগঞ্জ জেলা এনসিপির শীর্ষ নেতারা।
গোপন বৈঠক টি অনুষ্ঠিত হয় গত ৭ এপ্রিল ফতুল্লার এনায়েতনগরে। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা।বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহবায়ক যুবাইর আহমেদ সরদার,সদস্য সচিব জোবায়ের হোসেন তামজীদ,সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।
এনায়েতনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন ও আওয়ামী লীগ নেতা এবং ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান।
নাম প্রকাশে অনিচ্ছুক এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দারা বলেন,এনসিপির কিছু নেতা আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে সরব ছিল। ডঃ ইউনুস অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সরকারের প্রত্যক্ষ মদদে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ,সারজিস আলমরা এনসিপি গঠন করে।যেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে পতন ঘটিয়ে ছিল সেই আওয়ামী লীগের দোসরদের নিয়ে এনসিপির জেলার শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে চলছে আলোচনা - সমালোচনা।
এ ব্যাপারে জেলা এনসিপির আহবায়ক যুবাইর আহমেদ সরদারের মুঠোফোনে বলেন,জেলে পাড়ার ২ হাজার লোকের সমস্যা নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম।আমাদের ক্ষমতা ও এমপি রয়েছে আমরা একটা ভ্যান গাড়িও বসাইনি।একটি ডোবা রয়েছে একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক সেটি কম দামে কিনতে চায়। ভূমিদস্যুদের বিরুদ্ধে লিখেন।
আওয়ামী লীগ নেতা মোঃ সালাউদ্দিন এর মুঠোফোনে কল দেয়া হলেও তিনিও ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে নীরব রায়হান বলেন,আমি আপনার কাছে শুনলাম আমি ৭ এপ্রিল ছিলাম।আমি সেখানে যাইনি গোগনগর ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। আওয়ামী লীগের দোসর সাথে বৈঠক করার প্রশ্ন উঠেনা।
এ ব্যাপারে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান প্রধান মুঠোফোনে বলেন,এটা গোপন বৈঠক ছিলনা।ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত