1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে চারুকলা ইনস্টিটিউটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরোনোকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

চারুকলা ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, বর্ষবরণ উপলক্ষে ইতোমধ্যে নানা চিত্রকর্ম সম্পন্ন হয়েছে। লোকসংস্কৃতি ও প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে এসব কাজে। বাঁশ ও কাঠ দিয়ে যত্নসহকারে তৈরি করা হয়েছে শোভাযাত্রার আকর্ষণীয় মোটিফ, মুখোশ ও সরা চিত্র। এতে ফুটে উঠছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনচিত্র।

প্রতিবারের মতো এবারও আবহমান বাংলার নানা ঐতিহ্য রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। লোকজ সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তৈরি হচ্ছে টেপা পুতুল, ঘোড়া, পালকি, লক্ষ্মী সরা, পটচিত্র, পেঁচা ও বাঘের মুখোশসহ বিভিন্ন শিল্পকর্ম। পুরো প্রাঙ্গণজুড়ে শিক্ষার্থী ও শিল্পীদের ব্যস্ত পদচারণায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

চারুকলার এক শিক্ষার্থী বলেন, পহেলা বৈশাখকে ঘিরে তাদের মধ্যে সবসময়ই বিশেষ আগ্রহ থাকে। আমরা নানা মোটিফ ও চিত্রকর্ম তৈরি করি। বৈশাখকে আমরা ধর্মীয় উৎসব হিসেবে নয়, বরং বাঙালির সার্বজনীন সাংস্কৃতিক উৎসব হিসেবে দেখি।

আরেক শিক্ষার্থী স্মৃতি পোদ্দার জানান, প্রতি বছরই বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন কাজ করা হয়। এবার আমরা ক্যানভাস, কাগজ ও কাপড়ে পটচিত্রের মাধ্যমে বাঙালির সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি। আগের বছরের তুলনায় বড় পরিসরে আয়োজন করা হচ্ছে।

শিক্ষার্থী রাবেয়া সুলতানা রাবিনা বলেন, প্রতিবছরই আমরা চারুকলা থেকে সাজসজ্জার আয়োজন করি। রং-তুলির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাই। আশা করি, নতুন বছর সবার জীবনে রঙিন আনন্দ নিয়ে আসবে।

নারায়ণগঞ্জ চারুকলা ইন্সি‌টিউটের অধ‌্যক্ষ সামসুল আলম আজাদ বলেন, বাংলা নববর্ষ আমাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। লোকশিল্পের উপকরণকে প্রাধান্য দিয়ে আমরা এ উৎসব উদযাপন করি। এবারের প্রত্যাশা, সব সংকট কাটিয়ে সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক জীবন স্বাভাবিক হয়ে উঠবে।

১৯৯৬ সাল থেকে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট জেলাবাসীকে সঙ্গে নিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ নানা বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট